৬ মাস ব্যবহার না করলেই অ্যাকাউন্ট ডিলিট টুইটারে

২৭ নভেম্বর, ২০১৯ ১১:১৫  
যেসব টুইটার অ্যাকাউন্ট ৬ মাস বন্ধ সেগুলো থেকে ডিসেম্বরের ১১ তারিখের ভেতর লগইন করা না হলে ডিলিট করে দেবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। টুইটার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই সময়ে অন্য কেউ পোস্ট না করলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। এই প্রথম অচল অ্যাকাউন্ট রিমুভ করার সিদ্ধান্ত নিল টুইটার। কর্মকর্তারা বলছেন, যারা দীর্ঘদিন লগইন করেন না, তারা টুইটারের সর্বশেষ প্রাইভেসি পলিসি সম্পর্কে জানেন না। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টগুলো ডিলিট করা হবে। যারা মাঝে মাঝে লগইন করেন, কিন্তু ওয়েবসাইটে কোনো কাজ করেন না ভবিষ্যতে তাদের অ্যাকাউন্টও ডিলিট করে দেবে টুইটার।